আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 1:00 pm || প্রকাশের তারিখ: March 8, 2020, 7:36 pm
বাংলাদেশে করোনা সনাক্তঃ আক্রান্ত এক নারীসহ দুজন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের দুজনই এক পরিবারের। তাদের মধ্য একজন নারী, দুজন পুরুষ। এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা বলেন, ইতালি থেকে আগত বাংলাদেশি দুই নাগরিক দেশে এলে পরীক্ষার পর কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরে পরিবারের এক সদস্য আক্রান্ত হন। তিনজনের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। এমনকি তারা কোথায় তাও বলেননি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম