প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: March 8, 2020, 9:03 pm
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শার কাশিপুর সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হান্নান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগ সহ-সভাপতি শফিউদ্দিন শাফা, আবু হানিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যাঙদাহ হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আশরাফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জুল হোসেন, রাজু আহমেদ, খোকন শেখ, রুহুল আমীন শেখ, শিক্ষক আব্দুল মুজিদ,শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।