আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওদুদ শাহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান এসআই মিল্টন।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে এসআই মিল্টন সরকার দামুড়হুদা থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন।
ওদুদ শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত মিল্টন সরকারের বাড়ি বরিশাল বিভাগে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম