আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 2:31 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 7:29 pm
লাশে অটোরিক্সা ছিনতাই চক্রের অন্যতম সদস্য রানা গ্রেফতার
নরসিংদী সংবাদদাতা।। নরসিংদী পলাশে অটোরিক্সা ছিনতাই চক্রের অন্যতম সদস্য রানাকে গ্রেফতার করেছে পলাশ থানার পুলিশ। রবিবার (৮ মার্চ) বিকেলে চরসিন্দুর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১টি অটোরিক্সা উদ্ধার করে। সে কাপাসিয়ার তরগাও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মো. নাসির উদ্দিন জানান, রানা অটোরিক্সা ছিনতাই চক্রের অন্যতম সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চরসিন্দুরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে।

ছিনতাইকৃত ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে রানাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম