আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:56 pm || প্রকাশের তারিখ: June 16, 2019, 9:09 am
অবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক:


ফের আন্দোলনে নেমেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা। বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবি পূরণের আশ্বাসে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলেও ফের আন্দোলনে নেমেছেন তারা। রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় আবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের সাবেক নেতারা।




নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ-সংগঠনের নেতারাও রোববার সকাল থেকে কার্যালয়ের ভেতর অবস্থান করছেন। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংঘর্ষ-সংঘাত দেখা দিতে পারে। তবে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্রদলের বিক্ষুব্ধদের আন্দোলনের পর থেকে হাইকমান্ডের নির্দেশে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা নিয়মিত দলীয় কার্যালয়ে যাচ্ছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম