প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 8:09 pm
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার আটপাড়ায় স্বরমুশিয়া ইউনিয়ন এর মাটিকাটা গ্রামে গত ৮ই মার্চ মো: শহীদ মিয়া পিতা-মৃত আব্দুর রহমানের গোয়াল ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২.৩০মি: সময় গোয়াল ঘরে আগুন লাগে। তখন গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু আগুনে দগ্ধ হয়। পাঁচটির মধ্যে দুটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
গোয়াল ঘরটি ৮/১৬ হাত লম্বা টিনের ঘর এবং এতে থাকা প্রায় ২০মণ লাখড়ি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক ২ লক্ষ টাকা।
এলাকা সূত্রে আরো জানা যায়, গোয়াল ঘরে থাকা গরুর জন্য দেওয়া ধোঁয়া বা বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে কৃষক মোঃ শহিদ মিয়া আগুন লাগার ঘটনাকে রহস্যজনক মনে করছেন।
ইতিমধ্যে স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় নির্বাহি অফিসার আটপাড়া বরাবরে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে আর্থিক সাহায্যের আবেদন জমা দিয়েছেন।