আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:38 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 8:25 pm
চার দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিধান্ত বাংলাদেশের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের মধ্যে চীন, দক্ষিন কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়া এসব দেশ থেকে সাম্প্রতিক সময়ে আগত দর্শনার্থীদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হবে বলেও জানানো হয়েছে।

সোমবার স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সংগঠিত জাতীয় কমিটির সভা শেষে এ সিধান্ত জানানো হয়।

ওই সংবাদ সম্মেলনের পর করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী বলেন, বিদেশফেরত বিশেষ করে করোনাভাইরাসে বেশি আক্রান্ত ইতালি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো থেকে আসা বাংলাদেশিদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হবে। তাদের পরীক্ষার মাধ্যমে প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে (সংক্রমণরোধে আলাদাভাবে) রাখার ব্যবস্থাও নেয়া হবে। আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে এসব দেশে ফ্লাইট বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই।

অবশ্য, চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারিই সেদেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশ। সোমবার স্বাস্থ্যমন্ত্রী ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ব্যাপারেও একই ব্যবস্থা নেয়ার কথা জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম