আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 8:34 pm
করোনা প্রতিরোধে হাইকোর্টের ছয় নির্দেশনা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা প্রতিরোধে সরকারকে ৬ দফা মৌখিক নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ দুপুরে এই নির্দেশনা দেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেছে হাইকোর্ট।

করোনা ভাইরাস মোকাবেলায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ি সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব পদক্ষেপ যথেষ্ট নয় বলে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।

বিমান, স্থল ও নৌবন্দরে পর্যাপ্ত স্ক্যানারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কেউ যেন অন্যায় বাণিজ্য করতে না পারে, সেদিকে নজরদারি বাড়ানো ও বাজার মনিটরিং করার নির্দেশও দেয়া হয়েছে।

করোনা ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে আদালত। যেন অহেতুক আতঙ্ক না ছড়ায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম