আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:37 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 8:39 pm
বড় ধরনের জমায়েত এড়িতে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে, আতঙ্ক রোধে যথাযথ পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে বড় জমায়েত না করার নির্দেশও দেন তিনি।

সোমবার সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

এ সময় দেশে করোনা আক্রান্ত তিনজন যে সব ফ্লাইটে ঢাকা ফিরেছেন, সেসব ফ্লাইটের যাত্রীসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব জানান। এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রয়োজন আছে কিনা তা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম