আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 8:54 pm
লন্ডনে কয়লা খনি নিয়ে এশিয়া এনার্জি সাধারণ সভার ঢাক: ফুলবাড়ীতে কমিনিষ্টের প্রতিবাদ
ফুলবাড়ি(দিনাজপুর)সংবাদদাতা।। লন্ডনে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প নিয়ে এশিয়া এনার্জি ১০ই মার্চ সাধারণ সভা ডাকায়, এরই প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার বেলা ১২ টায় স্থানীয় নিমতলা মোড়ে বাংলাদেশের ইউনাইটেড কমিনিষ্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিতো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিনিষ্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু’র সভাপতিত্বে বিপ্লবী ছাত্র মৈত্রী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীলিপ রায়,বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি জেলা শাখার সভাপতি আখতার আজিজ,বিপ্লবী ছাত্র মৈত্রী উপজেলা শাখার সভাপতি রাসেল আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ৬দফা বাস্তবায়নসহ খনি আন্দলনকারী নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহার করতে হবে,বিদ্যুতের বর্ধিত মুল্য প্রত্যাহার করতে হবে এবং বীনামুল্যে সেচ বীজসহ কৃষি উপকরন দিতে হবে, চাল,ডাল,তেল,পিয়াজসহ নিত্য প্রয়োজনিয় দ্রবের অস্বাভাবিক মুল্য নিয়ন্ত্রনসহ স্বল্পমুল্যে রেশন চালু করতে হবে।

হাটবাজারে কৃষকের নিরাপত্তা নিশ্চিত, যাতায়াত, সাইকেল-ভ্যান স্টান্ড, টয়েলেট সুবিধা সিশ্চিত করতে হবে, প্রতিটি ইউনিয়নে কৃষিপণ্য ক্রয় কেন্দ্র চালু করতে হবে। এছাড়াও সুদমুক্ত কৃষি লোন চালুসহ লোনের নামে এনজিও মোহাজী শোষণ বন্ধ এবং অর্পিত সম্পতি আইনে ক ও খ  তফসিলভুক্ত জমি অবমুক্ত করনে হয়রানী বন্ধ করারও দাবী জানান তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম