প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:58 pm || প্রকাশের তারিখ: March 9, 2020, 9:04 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ল্যাবে কাজের সময় অসতর্কবস্থায় বিভাগের দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-বি এর ৪র্থ তলায় অবস্থিত বিভাগের ল্যাবে এ ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীরা হলেন, বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।
বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ল্যাবে থিসিসের কাজ করার সময় অটোক্ল্যাব মেশিন থেকে অসতর্ক অবস্থায় দুই শিক্ষার্থীর শরীরে এসে মেশিনের গরম পানি ছিটকে পড়ে। এতে একজনের হাত ও অন্যজনের পাকস্থলীর নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়।
তিনি বলেন, অটোক্ল্যাব মেশিন শীতল হলে সেটি খুলতে হয়। তবে মেশিনের তাপমাত্রা বেশি থাকা অবস্থায় তারা মেশিনটি খুলেছে, এজন্য ঘটনাটি ঘটেছে।