আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:10 pm || প্রকাশের তারিখ: June 16, 2019, 9:15 am
এবার সাকিবকে হটিয়ে অলরাউন্ডারের শীর্ষে জো রুট
ডেস্ক নিউজ:

বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেছেন ক্রিকেটের তিন ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষে থাকা এই ক্রিকেটার। এবারের বিশ্ব সেরার আসরে বেশ কয়েকদিন ছিলেন শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে সাকিবকে দুইয়ে নামিয়ে দিলেন ইংল্যান্ড দলের ব্যাটিং স্তম্ভ খ্যাত জো রুট।





দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৫ রান করেছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করে ৬৪ রান। ইংলিশদের বিপক্ষে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতক। করেন ১২১ রান। ৩ ম্যাচে ৮৭ গড়ে ২৬০ রান করে এতদিন সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় সবার ওপরে ছিলেন সাকিব।

ওদিকে বিশ্বকাপটা দারুণ কাটছে জো রুটেরও। চার ম্যাচে দুটিতে সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে করেন ৫১ রান। তিন ম্যাচ মিলিয়ে করেছেন ২৭৯ রান। গড়টা অবিশ্বাস্য ৯৩
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম