আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 4:19 pm
নীলফামারীতে ইটভাটার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা
নীলফামারী সংবাদদাতা।। নীলফামারীর জেলা সদরের তিনটি ইটভাটা মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার(৯মার্চ) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক বেলায়েত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।

জানা গেছে, জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত টিএবি ব্রিকস-এক, টিএবি ব্রিকস দুই ও এমএস ব্রিকস নামের ওই তিন ইটভাটা মালিককে ওই জরিমানা করা হয়। জরিমানার অর্থ নগদ বুঝে দেন সংশ্লিষ্ঠ ইটভাটা মালিকগণ।

এদের মধ্যে টিএবি ব্রিকস-এক কে ৩০ হাজার, টিএবি ব্রিকস-২কে ২৫ হাজার এবং এমএস ব্রিকসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বাংলাদেশ স্টান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দেলোয়ার হোসেন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ওই তিন ইটভাটা ইট উৎপাদন এবং বিক্রয় ও বিতরণ করে আসছিলেন। বিএসটিআই এর আইন ২০১৮ এর সংশ্লিষ্ঠ ধারায় ওই তিন ইটভাটার মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তারা নগদ বুঝে দিয়েছেন। ইটের মান পরীক্ষার জন্য আগামী ১৫ দিনের মধ্যে তাদের ইটের নমুনা পাঠাতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে নমুনা না পাঠালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম