প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:38 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 5:36 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মুজিববর্ষ উদ্যাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরবর্তীতে কোনো এক সময়ে (জাপান সফরে) যাব। তাতে তাদের কোনো আপত্তি নাই।’