আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 6:07 pm
করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপিঃ তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর মতো কিছু হয়নি। কিন্তু কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আসলে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়ানোর মতো কিছু হয়নি।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির মহাসচিবও করোনা ভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে বলেছেন। আসলে বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। আতঙ্ক ছড়াচ্ছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণার করার মতো কোনো পরিস্থির সৃষ্টি হয়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম