আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: March 10, 2020, 6:42 pm
লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
লোহাগাড়া সংবাদদাতা।। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ১০ মার্চ সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালন করেছে।

এবারের প্রতিপাদ্য “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”। দিবসটি উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিতাই চাকমা, মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা, গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম