আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:38 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 7:08 pm
৩ টাকার মাস্ক ৩০ টাকা, ভোক্তা অধিকার আইনে জরিমানা
মৌলভীবাজার সংবাদদাতা।। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় মৌলভীবাজারে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২:৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদেয়ের নির্দেশে জেলার বিভিন্ন ফার্মেসীতে জেলা পুলিশের বিভিন্ন টিম সাদা পোশাকে গোপন অভিযান পরিচালনা করে।

অভিযানে মৌলভীবাজার চৌমূহনীস্থ ট্রাস্ট ফার্মেসী তিন টাকার মাস্ক ৩০ (ত্রিশ) টাকায় বিক্রয় করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইনে নগদ ১০,০০০/- (দশ হাজার) জরিমানা করা হয়।
সম্প্রতিকালে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের সংবাদে কিছু অসাধু ঔষধ ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক ও স্যানিটাইজার জাতীয় দ্রব্যাদি বিক্রয় করছে।

এই জাতীয় অভিযান সারা জেলায় অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম