আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 7:16 pm
১৭ কোটি টাকার সরঞ্জাম কেনা হবে: দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী
লেলিন মন্ডল বিশেষ প্রতিনিধি।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ফায়ার সার্ভিসসহ দুর্যোগ ব্যবস্থাপনা কাজে ব্যবহারের জন্য প্রায় ১৭ কোটি টাকার সরঞ্জাম খুব শিগগিরই কেনা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন ভেঙে নতুন করে বানাতে সুদমুক্ত ঋণ সুবিধা দেবে সরকার। জাপান সরকারের সহযোগিতায় সেই ঋণ হবে ৫০ বছর মেয়াদী।
এ ছাড়া জাইকার সহযোগিতায় ত্রুটিপূর্ন ভবন গুলো ভূমিকম্প সহনীয় করা হবে। একইসঙ্গে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় নতুন ভবনের নকশা প্রনয়নে প্রকৌশলীদের প্রশিক্ষণ দেযা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম