আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:39 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 7:20 pm
ঝিনাইগাতীতে দূর্যোগপ্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও অলোচনা সভা
শেরপুর সংবাদদাতা।। ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী র‌্যালীতে অংশ গ্রহন করেন।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, কৃষি অফিসার হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম