আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 2:55 am || প্রকাশের তারিখ: March 10, 2020, 7:29 pm
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা
রুপসা(খুলনা)সংবাদদাতা।। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি অফিসার কৃষিবিদ মো.  ফরিদুজ্জামান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা তানভীর হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম, আঃ রাজ্জাক শেখ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম