আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:30 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 8:39 pm
শার্শায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুর রহমান শাশা সংবাদদাতা।।শার্শায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শার্শা উপজেলা চত্তরে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

এর আগে একটি র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্তরে সহকারী কমিশনার (ভূমী) খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা
সিরাজুল হক মঞ্জু।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, আয়োমীলীগ নেতা ও বিশিষ্ট কথা সাহিত্যিক অহিদুল হক পুটু প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম