আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: March 11, 2020, 1:43 pm
করোনায় আক্রান্ত দুইজন সুস্থঃ আইইডিসিআর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

বুধবার মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে আছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম