আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:56 pm || প্রকাশের তারিখ: June 17, 2019, 1:50 pm
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:  মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।




বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনের পর এটিই প্রথম কেবিনেট মিটিং। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান নানা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বাজেটে উত্থাপিত মেগা প্রকল্পগুলোর জন্য বরাদ্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষায়িত খাতগুলোর অর্থবরাদ্দ ও সম্ভাব্যতা নিয়ে এ সময় আলোচনা হয়। এছাড়া দুটি আইনের খসড়া ও বেশ কয়েকটি বিল উত্থাপন হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম