আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:23 pm || প্রকাশের তারিখ: March 11, 2020, 4:54 pm
করোনাকে ভয় নয়,প্রতিহত করুণ -স্লোগান সম্বলিত স্কাউটসদের লিফলেট বিতরণ!
লালমনিরহাট সংবাদদাতা।। করোনাকে ভয় নয়,প্রতিহত করুণ-এধরনের ব্যানার, ফেস্টুন আর স্লোগান নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রায় শতাধিক স্কাউটস শিক্ষার্থী। তাদের এধরনের উদ্দ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

বুধবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ স্কাউটস আদিতমারী শাখার উদ্যোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে  লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণ করেন আদিতমারী উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

এসময় সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কাউটস দল ও আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্কাউটস দল রাস্তার দুধারে দাঁড়িয়ে বাস,ট্রাক,অটোরিকশা,অটো,মোটরসাইকেল আরোহীদের মাঝে করোনা প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্কাউটস কমিশনার ও সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামসে আরা বেগম, ইন্সট্রাকটর মুহিদুল হাসান,উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাইদুল ইসলাম বাবু প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম