আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:31 pm || প্রকাশের তারিখ: March 11, 2020, 5:26 pm
শ্যামগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পুরষ্কার বিতরন
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে  চাদপুরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১মার্চ বুধবার দুপুরে জেলার পুর্বধলা উপজেলার শ্যামগঙ্জ জেনুইন মডেল স্কুল প্রাঙ্গনে  ছাত্র ছাত্রীদের মাঝে এ পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়। মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদপুরা ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচীব আনিসুজ্জামান সুজন,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,মুখপাত্র বাদল হাসান,যুগ্মসচিব জহিরুল ইসলাম,বিল্লাল হোসেন,লালন আহম্মেদ, সৌরভ মিয়া, সেলিম মিয়া,আলামিন হোসেন,সুমন আহমেদ,জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

এ সময় বক্তারা ছাত্রছাত্রীদেরকে মুজিব শতবর্ষের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শেখ মুজিবর রহমানের জীবন ইতিহাস আলোচনা করেন। পরে জেনুইন মডেল স্কুলের প্রায় ৫শত ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম