আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:31 pm || প্রকাশের তারিখ: March 11, 2020, 5:34 pm
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আমাদেরবাংলাদেশ.কম
আহসান প্লটো।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কানিজ আফরোজ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ,উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, ৪নং বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম