আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:30 pm || প্রকাশের তারিখ: March 11, 2020, 5:38 pm
ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
dailyamaderbangladseh
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এ সেমিনারের জেলার ৬৭টি ইউনিয়নের চেয়াম্যান, ইউপি সদস্য, আনসার সদস্যসহ ৫০০ জন অংশ নেয়। এসময় উগ্রবাদ বিরোধে জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদাণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম