প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 11:08 am || প্রকাশের তারিখ: March 12, 2020, 8:42 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় দিনের মতো পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম,এসময় তিনি বলেন,সবাই এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়া শিখে বড় হওয়ার আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার (১২ মার্চ) পূর্ব ডেন্ডাবর বড়টেকে টিচারস আইডিয়াল স্কুলে ছাত্রছাত্রী এলাকাবাসী উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল হক দিপুর নির্দেশে,উপস্থিত ছিলেন বিট ইনচার্জ এস আই টুম্পা সাহা,এসময় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,নৈতিকতা বোধসম্পন্ন মানুষের অভাব রয়েছে,মানবিক সম্পুর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের কাজ করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন,নারীর প্রতি সম্মান দেখা, সহিংসতা কোন আচরণ না করা,বাল্যবিয়ে ও মাদক থেকে দূরে থাকা, জেলা পুলিশের পক্ষ থেকে “জরুরী সেবা পেতে ৯৯৯ এ কল করুন,সঠিক তথ্য না জেনে গুজব ছড়াবেন না,এবং কোন সময় কোথাও যদি কোন সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে উপরের নাম্বারে কল করবেন। এবং স্কুলের শিক্ষার্থীদের স্মাট ফোন ব্যবহার থেকে বিরত রাখারও আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ অতিথি ধামসোনা ৮ নং ওয়ার্ডের মেম্বার হারুন-অর-রশিদ মন্ডল। বলেন নিয়মিত এধরনের পুলিশি সচেতনতামূলক কার্যাক্রম পরিচালনা করা হলে আপরাধ করার প্রবণতা অনেকটা কমে আসবে। সচেতন হবে এ ধরনের কার্য়ক্রমের মাধ্যমে এলাকাবাসী নানা ধরনের আপরাধ থেকে নিজেদের মুক্ত রাখতে চেষ্ট রাখবে বলে আশাবাদ এবং এ ধরনের সচেতন মূলক উঠান বৈঠকের আয়োজন করায় ঢাকা জেলা পুলিশ সকল কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।