আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: June 18, 2019, 3:57 pm
বেনাপোশ পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১
মোঃ আসাদুর রহমান, বেনাপোল প্রতিনিধি:  যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী পুটখালী উত্তরপাড়ার মৃত ইজার হোসেনের ছেলে মো: কবীর হোসেন (৪০)। ২১ ব্যাটালিয়ন বিজিবি অতিরিক্ত পরিচালক সৈয়দ সোহেল আহমেদ জানান, মঙ্গলবার (১৮ জুন) পুটখালী বাজারের পূর্ব পার্শ্বের মাঠের মধ্যে একজনের চলাফেরা বেশ সন্দেহ জনক হলে পুটখালী বিওপি’র একটি টহল দল সেখানে অভিযান চালালে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কবীর হোসেন নামের একজনকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি আরও জানান, আটককৃত আসামীসহ মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম