আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 11:08 am || প্রকাশের তারিখ: March 13, 2020, 12:24 am
নেত্রকোনার আটপাড়ায় দুওজ ইউনিয়নে ভাতা-ভোগীদের মাঝে যাচাই বাছাই অনুষ্ঠিত
ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি।। নেত্রকোনা আটপাড়া দুওজ ইউনিয়নে১০ই মার্চ বিধবা, বয়স্ক ও পঙ্গু ভাতা - ভোগীদের মাঝে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর ২ ঘটিকায় দুওজ ইউনিয়ন পরিষদে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা  সুলতানা উপস্থিত থেকে এই যাচাই-বাছাই কার্যক্রম তদারকি করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান,  সুপারভাইজার এস এম মাসুদ রানা, দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সেলিম মণি, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন মাঠ কর্মী বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম