আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 11:08 am || প্রকাশের তারিখ: March 13, 2020, 12:52 am
মোল্লাহাটের সব বিদ‌্যালয়ে ফ্রী মাস্ক ও সাবান বিতরণ
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সব বিদ‌্যালয়ে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মোল্লাহাটের শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামিমার হাতে মাস্ক ও সাবান তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে উপজেলার অন‌্যান‌্য বিদ‌্যালয়ের শিক্ষকদের কাছে মাস্ক ও সাবান তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন বলেছেন, স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ‌্যালয়গুলোতে আমরা মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি।

লিফলেটগুলো সরাসরি শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। মাস্ক ও সাবান শিক্ষকদের কাছে রয়েছে। শিশুরা হাত ধুয়ে ক্লাসে ঢুকবে। কোনো শিশুর যদি হাঁচি-কাশি হয়, তাহলেই শুধু মাস্ক পরবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম