আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 3:31 pm || প্রকাশের তারিখ: March 13, 2020, 12:57 am
মুজিব শতবর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান -২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন
সাইদুর রহমান, দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি।।
আজ (১২ই মার্চ) সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মুজিব শতবর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনুর রশিদ,উপ -পরিচালক নিবা রাণী পাঠক,জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী  ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম