আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 3:31 pm || প্রকাশের তারিখ: March 13, 2020, 4:41 pm
স্পেনে আট বাংলাদেশি করোনায় আক্রান্ত, আইসিউতে ২জন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। স্পেনের রাজধানী মাদ্রিদে কোভিড-১৯ এ আট বাংলাদেশি আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে দুইজনকে আইসিউতে রাখা হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে তিন জন সিলেটের, ঢাকার দুই জন (দম্পতি), যশোরের এক জন। অপরজনের বাড়ি জানা যায়নি।

মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো: ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে  যে তিন জনের বাড়ি সিলেটে তাদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন মহিলা। পুরুষদের বয়স ৪৩ ও ৪৫ বছর। আক্রান্ত অপর নারীর বয়স ৩৫ বছর। তারা মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন। তবে ঢাকার ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক। স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর বয়স ২৬ বছর। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা মাদ্রিদের কারাবানচলে থাকেন।

মো. ফজলে এলাহী আরো জানান, করোনায় আক্রান্ত অপর দুই জনই তরুণ। তাদের বয়স ২৫ ও ২৬ বছর। ২৫ বছর বয়সী তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। অপরজনের বাড়ি জানা যায়নি। তারা দীর্ঘদিন ধরে মাদ্রিদেই থাকেন।

এরইমধ্যে মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ করা হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়। যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছেন ১৮৯ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম