আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:23 pm || প্রকাশের তারিখ: March 13, 2020, 5:54 pm
করোনায় সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপির সমালোচনা ’হাস্যকর’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়ক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে ‌সর্বোচ্চ সতর্কতা' অবলম্বন করছে সরকার। করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপি'র সমালোচনা ‌‌‌'হাস্যকর'।

শুক্রবার (১৩ ই মার্চ) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এ সময় কাদের বলেন, ‌করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। দেশে এখনো করোনা সংকট তৈরি হয়নি। দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি করতে দলীয়ভাবে কাজ করছে।'

পরে দলের সহযোগী সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম