আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 12:48 pm || প্রকাশের তারিখ: June 19, 2019, 7:21 am
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ পুলিশসহ ৫০ জন আহত
ডেস্ক নিউজ:  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ পুলিশসহ ৫০জন আহত হয়েছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানায়, গহওরডাঙ্গা ব্রীজের উপর শ্রীরামকান্দি গ্রামের সাইফুল মাষ্টার ও গিমাডাঙ্গা গ্রামের একটি ছেলের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। গেলো রাতে শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এ সময় ১০ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়। এসময় ১৫টি দোকান ও বাড়ীতে হামলা চলিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম