আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 10:00 am || প্রকাশের তারিখ: March 13, 2020, 6:40 pm
রূপসায় ১৫ লক্ষা‌ধিক টাকার স্বর্ণালংকার চু‌রি
খুলনা সংবাদদাতা।। খুলনা রূপসার ‌নৈহাটীস্থ এক‌টি একতলা বা‌ড়ি‌তে দূর্ধর্ষ চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। বৃহস্প‌তিবার দিবাগত রাতে সংঘ‌টিত এ ঘটনায় নগদ অর্থসহ ১৬ লক্ষা‌ধিক টাকার সম্পদ চুরি হ‌য়ে‌ছে ব‌লে প‌রিব‌ারের দাবী।  ত‌বে বি‌ভিন্ন ক‌ক্ষের ম‌ধ্যে চোর প্র‌বেশ ক‌রে জি‌নিসপত্র উল্টাপাল্টা কর‌লেও বা‌ড়ির কোন সদস্যই বিন্দুমাত্র জান‌তে পারেন‌নি। ‌নৈহাটী মধ্যপাড়া জা‌মে মস‌জি‌দের বিপরী‌তে ও কা‌লিবা‌ড়ি বাজা‌রের স‌ন্নিক‌টে আব্দুল শে‌খের পুত্র প্রবাসী মোঃ আরমান শেখের বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে‌ছে।

স‌রেজ‌মিন ও পু‌লিশসূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার দিবাগত রাত ১২ টার প‌রে বা‌ড়ির সকল সদস্য ঘু‌মিয়ে প‌ড়ে। ঘুমি‌য়ে পড়ার প‌রে গভীর রা‌তে বা‌ড়ির উত্তর পা‌শের এক‌টি রু‌মের গ্রীলের চার‌টি রড কে‌টে চোর প্র‌বেশ ক‌রে। ঘটনার সময় বা‌ড়ির মা‌লিক আকবর শে‌খের স্ত্রীর রুম থে‌কে তার ব্যবহা‌রিত মোবাইল ও পা‌শে রাখা চা‌বি নেয়। মোবাইল সাম‌নে মেইন গে‌টের পাশে ফে‌লে রে‌খে যায়। আর চা‌বি পা‌শের ক‌ক্ষে রে‌খে যায়। বি‌ভিন্ন ক‌ক্ষের ম‌ধ্যে মালামাল এ‌লো‌মে‌লো ক‌রে রাখা অবস্থায় পাওয়া গে‌ছে। ড্রে‌সিং টে‌বি‌লের ড্রয়ারে থাকা প্রায় ৩০ ভ‌রি স্বর্ণালংকা ও বা‌ড়ি‌তে থাকা নগদ প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা চোর নি‌য়ে পালি‌য়ে যায়। স্বর্ণালংকা‌রের ম‌ধ্যে র‌য়ে‌ছে  নেকলেস ২ সেট, কা‌নের দুল ১১ জোড়া, উন্নত চুড় ২ জোড়া, আং‌টি ৮ পিস, নাকফুল ডায়মন্ড ১টি, স্বর্ণের ৬টি, চেইন ৯টা, টিকলী ১ টি, বেস‌লেট ২ টি। ত‌বে কোন ড্রয়ার বা দরজা ভাঙ্গা অবস্থায় দেখা যায়‌নি। বা‌ড়ির ছা‌দের প‌রে এক‌টি স্যুট‌কেস এ‌লো‌মে‌লো ক‌রে রে‌খে যায়। ধারণা করা হ‌চ্ছে ক‌য়েকজন মি‌লে এ চু‌রি ক‌রে‌ ছাদ দি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে।

আরমান শেখের স্ত্রী ব‌লেন, সব সময় নি‌জের ক‌ক্ষের দরজা দিয়ে ঘুমাই। তবে আব্বা (শ্বশুর) অসুস্থ থাকায় ৪ থে‌কে ৫ দিন নিজ কক্ষের দরজা খু‌লে ঘুমাচ্ছি।এছাড়া ছা‌দের গে‌টেও তালা দেয়া হয়‌নি। আর এরই ম‌ধ্যে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। আমা‌দের সম্প‌র্কে জানাশুনা কা‌রো সহ‌যোগীতায় ক‌য়েকজন মিলে এ চু‌রি ক‌রেছে  বলে তি‌নি ধারণা কর‌ছেন।
সংবাদ পে‌য়ে রূপসা থানার উপ-প‌রিদর্শক ইন্দ্র‌জিত ঘটনাস্থান প‌রিদর্শন ক‌রে‌ছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম