আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 10:00 am || প্রকাশের তারিখ: March 13, 2020, 7:58 pm
শেরপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সুবর্ণচর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
মইনুল হোসেন প্লাবন।। শেরপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সুবর্ণচর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নস্থ বাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি, মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঘুঘুরাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, শেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলী হোসেন, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর পরিচালক ডা. পিযুষ চন্দ সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমত পাশা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইমান আলী, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, সোহেল রানা প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম