প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 3:31 pm || প্রকাশের তারিখ: March 14, 2020, 12:28 pm
বাংলাদেশ ডেস্ক।। ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশে ফিরেছে একটি বিমান। শনিবার (১৪ই মার্চ) সকালে হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে পৌছান।
বিমানবন্দরের স্বাস্থ কর্মকর্তা জানান, ইতালি থেকে আগত সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে । এজন্য সকলকে কঠোর নিরাপত্তায় বিআরটিসি বাসের মাধ্যমে আশকোনা হজ্ব ক্যাম্পে পাঠানো হয়েছে । তারা সেখানে ১৪ দিন অবস্থান করবেন বলেও তিনি জানান।
এর আগে এর আগে চীনের উহান থেকে দেশে ফেরত আসা ৩১২ জনকেও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন করা হয়। তবে কারো শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।