আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 10:42 pm || প্রকাশের তারিখ: March 14, 2020, 12:36 pm
চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী
ঢাকা।। নারায়নগঞ্জের কাচঁপুরে চুলার আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রযেছে এক দম্পতি।  শনিবার ভোরে চুলিার আগুনে দগ্ধ দুজন হলেন আশরাফুল ইসলাম (৩৫) ও রুজিনা আক্তার (৩০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান , ওই দম্পতি কাঁচপুর এলাকায় একতলা বাসায় ভাড়া থাকেন। ভোরে রুজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যায়। আর তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম