প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 10:42 pm || প্রকাশের তারিখ: March 14, 2020, 12:44 pm
ডেস্ক রিপোর্ট, ঢাকা।। আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেটা সময়মতো সিধান্ত নেওয়া হবে।
আজ শনিবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিধান্ত নিবেন।
কাদের আরও বলেন, বিএনপি সবসময়ই রাজনৈতিক কৌশলে সরকারের উপর দোষ চাপিয়ে দিতে চেষ্টা করে। করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে।