প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 6:49 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 5:39 pm
দৌলতপুর(কুষ্টিয়া)সংবাদদাতা।। আজ (১৫ই মার্চ) বাংরাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিকার করার লক্ষে জনসচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা সম্পাদকের নেতৃত্বে র্যালি আয়োজন করা হয়।উক্ত র্যালি খুলনা রেলওয়ে স্টিশন থেকে শুরু হয়ে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে এবং সে সময় জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিপলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সম্পাদক মাহমুদ হোসেনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার রুহুল আমিন, এলটি ও ডি আর সি রোভার অঞ্চল, ঢাকা,জেলা প্রতিনিধি সহ রোভার সদস্য বৃন্দ।