আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 11:40 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 7:18 pm
ইতালি থেকে দেশে ফিরলেন আরও ১৫৫ জন
ঢাকা।। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরদিয়ে ইতালি থেকে আরও ১৫৫ জন দেশে ফিরেছেন। রোববার (১৫ মার্চ) সকাল ৮ টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে তারা বিমানবন্দরে আসেন ।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগেই জানিয়েছিলাম আগামীকাল ইতালি থেকে আরও ১৫৫ জন আসবেন সে হিসেবে আমাদের সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে ৪টি বাস করে এই ১৫৫ জনকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হবে।

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম