আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:35 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 7:27 pm
ইবিতে রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ২টা থেকে অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ মার্চ এ পরিক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



জানা যায়, প্রতি বছরের ন্যায় রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় অংশ হিসেবে অনুষদ ভবনের ৪২৭ ও ৪২৬ নং কক্ষে ৫০ নম্বরের নৈবত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন বিভাগের মোট ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইবি রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুসাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ মার্চ পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষাদেরকে তাদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২২ মার্চ রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সর্বমোট একশত জন নতুন সদস্য নেওয়া হবে বলে
সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম