আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 15, 2020, 7:41 pm
রাণীশংকৈলে আল হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৫ মার্চ রবিবার সকালে আল হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল পৌরশহরের অদূরে ফায়ার সার্ভিস রোড সংলগ্ন দক্ষিণ সন্ধারই নামক স্থানে আল  হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও- ৩ আসনের বিএনপি'র সাংসদ জাহিদুর রহমান জাহিদ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,  সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।  বিশেষ অতিথি ছিলেন, থানা  অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম,  উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আতাউর রহমার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্কাক প্রমুখ।

এ ছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম