আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:28 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 8:19 pm
করোনা আতঙ্কঃ ক্লাস বর্জনের সিধান্ত ঢাবি শিক্ষার্থীদের
ঢাবি সংবাদদাতা।। সাম্প্রতিক ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৩টি বিভাগের শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এসব তথ্য জানান।

খোঁজ নিয়ে জানা যায়: বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, আরবি ভাষা ও সাহিত্য, মার্কেটিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ, হিসাব বিজ্ঞান, ওমেন অ্যান্ড জেণ্ডার স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স স্টাডিজ, জাপানি ভাষা ও সাহিত্য, জিওলজি, ফার্মেসী, ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী, সোসিওলোজি, এপ্লাইড ক্যামেস্ট্রি, ক্রিমিনোলোজির ৪র্থ এবং ৫ম বর্ষ, সমুদ্রবিজ্ঞান, রসায়নের ১ম,২য় এবং ৩য় বর্ষ, পাবলিক এডমিনিস্ট্রেশনের ৪র্থ বর্ষ, বোটানি, জিওগ্রাফি মাস্টার্স ব্যাচ, ট্রিপলি ২য় বর্ষ, এনথ্রোপোলজি, থিয়েটার অ্যাণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১ম ও ২য় বর্ষসহ আরও কয়েকটি বিভাগের ভিন্ন ভিন্ন ব্যাচ ক্লাস বর্জনের করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম