আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 11:52 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 8:39 pm
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
ঢাকা।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে” । রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে দেশে করোনা ভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছে। এ রিটে দেশের স্থল-নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম