আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 8:57 pm
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
যশোর সংবাদদাতা।। কেশবপুর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে মাদ্রাসা পড়–য়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনা উল্লেখ করে ছাত্রীর মা বাদী হয়ে শনিবার থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীফলা গ্রামে।

থানা সূত্রে জনা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে আবু সাঈদ (২৫) গত বুধবার (১১ মার্চ) তার বাড়িতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, ধর্ষণ মামলায় আবু সাঈদকে গ্রেফতার করা হয়। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম