আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 3:10 am || প্রকাশের তারিখ: March 15, 2020, 9:00 pm
নোবিপ্রবি ও যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর 
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ও যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে ন্যানোটেকনোলজি বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ ( রবিবার), বিকেলে নোবিপ্রবি উপাচার্যের আবাসিক কার্যালয়ে এই স্মারক সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং  যুক্তরাষ্ট্রের  কপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর  করেন ন্যানোটেকনোলজি সেন্টারের পরিচালক অধ্যাপক এম জামাল উদ্দিন পিইচডি।

এছাড়াও এসময়ে আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি প্রক্টর ও  শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন,অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম