আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 15, 2020, 11:38 pm
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৫ মার্চ রবিবার সন্ধ্যা ৭ টায় ট্রাকের ধাক্কায় মোঃ সাদ্দাম হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। উপজেলার পীরগঞ্জ-ফকিরগঞ্জ পাকা সড়কের জয়কৃষ্টপুর নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম জয়কৃষ্টপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদককে জানান, সাদ্দাম হোসেন বাইসাইকেল নিয়ে শহরে আসছিল। এ সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম