আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 11:38 am || প্রকাশের তারিখ: March 16, 2020, 1:28 am
বিটিভির সংবাদপাঠক শাহজাহান খন্দকার সাজুর ৫তম মৃত্যুবার্ষিকী আজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শাহজাহান খন্দকার সাজু হৃদরোগে আক্তান্ত হয়ে গত ২০১৫ সালের ১৫ মার্চ  বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী বন্ধুবান্ধব রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেন তিনি। ফ্যামিলি প্ল্যানিং ডেভেলপমেন্ট কর্পোরেশন নামের একটি এনজিওতে ডিরেক্টর হিসেবে বেশ কয়েক বছর  কাজ করেন। পরবর্তীকালে বিটিভি ও বেতারে নিয়মিত সংবাদপাঠক হিসেবে কাজ করতে থাকেন।
এছাড়াও তিনি বেতার ও টেলিভিশনের বিভিন্ন উন্নয়নমূলক বহু অনুষ্ঠানে ধারাবর্ণনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করে আসছিলেন। বর্ণাঢ্য জীবনে প্রামাণ্য অনুষ্ঠান ও বিজ্ঞাপনে অসাধারণ কণ্ঠদানের জন্য তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন। জীবদ্দশায় বেতার-টিভিতে সংবাদপাঠক ছাড়াও তিনি প্রায় ৫শ প্রামাণ্য অনুষ্ঠান ও উন্নয়নমূলক অনুষ্ঠানে কণ্ঠদান করেছেন। ৩ ভাই ১ বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। বড় ভাই খন্দকার আব্দুল হান্নান কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। ছোট ভাই খন্দকার আব্দুল মান্নান বাবু সাপ্তাহিক অর্থধারা ও পাক্ষিক জনতার আন্দোলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী শামিমা পারভীন শিমু জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক এবং বাংলাদেশ বেতার-টিভির নিয়মিত কণ্ঠশিল্পী।
এছাড়া পূণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ফাঁকে ৪টার খবরে তাঁকে বেশিরভাগ সময়ই দেখা যেতো। তার কন্ঠ বলিষ্ঠ ছিলো। অনেক দূর থেকে তার কিন্নর কণ্ঠ শোনা যেতো। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমাদেরবাংলাদেশ.কমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম